May 2, 2026, 2:28 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে অথবা সর্বোচ্চ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইসি সদস্য আব্দুর রহমান এল মাছউদ গণমাধ্যমকে বলেন, “আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা ১১ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।” তিনি জানান, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
এরই মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে বিটিভি এবং বাংলাদেশ বেতারকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ডের জন্য চিঠি দিয়েছে ইসি। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার বিকেল ৪টার দিকে রেকর্ড করা হবে।
এর আগে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি তুলে ধরবেন।
কমিশন সূত্র জানায়, বুধবার অথবা বৃহস্পতিবার সিইসির রেকর্ড করা ভাষণ জাতির উদ্দেশে প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে। অতীতের মতোই ভাষণ রেকর্ডের দিনেই তফসিল ঘোষণার সম্ভাবনাই বেশি।
গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে— তবে নির্দিষ্ট সময় তিনি জানাননি।
সূত্র আরও জানায়, রেকর্ডিংয়ের পরপরই ভাষণ প্রচারের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net