July 22, 2026, 7:41 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মেহেরপুরের মুজিবনগরে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক নুর উদ্দিন (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এক ব্যক্তি তার ১১ বছর বয়সী ছেলেকে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দাখিল হিফজখানার বোর্ডিংয়ে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে এক সহপাঠীর অভিভাবকের মাধ্যমে তিনি জানতে পারেন, মাদ্রাসার আরবি শিক্ষক নুর উদ্দিন বিভিন্ন সময়ে শিশুটিকে কক্ষে ডেকে নিয়ে গিয়ে বলাৎকার করেছেন বলে অভিযোগ ওঠে।
এ খবর পাওয়ার পর ভুক্তভোগীর বাবা দ্রুত মাদ্রাসায় উপস্থিত হন এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি লক্ষ্য করেন। পরে তিনি শিশুটির সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গেও একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে শোনা যায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ স্থানীয়রা মাদ্রাসা ঘেরাও করেন। পরে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net