July 21, 2026, 5:20 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭% খোকসায় মাদক ব্যবসার টাকা ভাগ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুন, আহত ১

খোকসা দুই চিকিৎসক ও এক ব্যাংকার করোনা শনাক্ত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসায় দুইজন চিকিৎসক ও এক ব্যাংক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলাটি করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতালের ছাড়পত্র পেয়েছে ৮ জন। সোমবার (২২ জুন) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, নতুন শনাক্ত তিন জনের মধ্যে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহিদুজ্জামান (২৮) ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সায়েম উদ্দিন এর স্ত্রী কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক নাদিয়া সুলতানা (৩০) এবং উপজেলার শমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের আসাদুজ্জামান (৪০)। আসাদুজ্জামান পেশায় একজন ব্যাংকার।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল নতুন তিন জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোর্টারে তারা হোম আইসোলেশনে আছেন। আর ব্যাংকের বাসভবন লকডাউনের জন্য থানাকে বলা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম জানান, শমসপুর ইউনিয়নের ঐ ব্যাংকারের বাড়ী লকডাউন করতে গেলে তাকে পাওয়া যায়নি । তিনি পার্শ্ববর্তী পাংশায় কোন এক ব্যাংকে কর্মরত আছেন এখন সেখানেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net