August 24, 2026, 2:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

২৫ জুন থেকে কুষ্টিয়া পৌরসভার অর্ন্তগত পুরো এলাকা লকডাউনে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামীকাল ২৫ জুন থেকে কুষ্টিয়া পৌরসভার আওতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষুধ ও জরুরি পরিসেবার বাইরে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
বুধাবার জেলা প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।
সভার সিদ্ধান্তের মধ্যে রয়েছে কুষ্টিয়া পৌরসভা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষুধ ও জরুরি পরিসেবার বাইরে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। জনসমাগমও নিয়ন্ত্রিত হবে, নিয়ন্ত্রন করা হবে সকল প্রকার যান চলাচল।
কুষ্টিয়া সদর উপজেলা নিবার্হী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির অব্যাহত অবনতির কারনে করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুষ্টিয়ায় এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৩৪। মারা গেছে ৬ জন। আজ (বুধবার, জুন ২৪) মারা গেছেন দুজন।
জেলা প্রশাসনের ও জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন সুত্র জানাচ্ছে কুষ্টিয়াতে মানুষ করোনা প্রতিরোধের কোন নিয়ম কানুনই মানছে না। কঠোর হয়েও তাদেরকে নিয়ন্ত্রন করা যাচ্ছে না।
তবে কাল থেকে প্রশাসন াআরো বেশী কঠোর হবে বলে সদর ইউএনও জানান।
এদিকে জেলা প্রশাসক আসলাম হোসেন দুপুরে এক বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে ভোর ০৬.০০ টা হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কুষ্টিয়া পৌরসভার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যেমন -মুদি, কাঁচামাল, ঔষধ, মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ, পশুখাদ্য,মৎস্যখাদ্য, সার-বীজ, কীটনাশক এর দোকান ব্যতীত অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বিকাল ০৪.০০ টার মধ্যেই বন্ধ করতে হবে।
এতে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে কৃষিপণ্য ও রপ্তানীমুখী পন্য উৎপাদন, পরিবহন করা যাবে। বাকি সকল কর্মকান্ড বন্ধ থাকবে।
অতি জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তা বের না হতে বলা হয়েছে।
বলা হয়েছে এই সকল নির্দেশনা না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net