August 25, 2026, 3:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

মানবতার সেবায় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ছিন্নমূল মানুষের পাশে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক: (নোভেল-১৯) করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্বে চলছে দুঃসময়। দিন যত যাচ্ছে ততই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশ লকডাউন হওয়ায় অনেকে না খেয়ে দিন পার করছে।

এদিকে কুষ্টিয়া শহরের অলি গলি ঘুরে ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবার নিজ দায়িত্বে পৌছে দিচ্ছেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)।

খাবার বিতরণের সময় এমন এক দৃশ্য চোখে পড়ে সাংবাদিকদের। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, উন্নত দেশগুলো যেখানে এই অচলাবস্থা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশের দিন এনে দিন খাওয়া মানুষগুলোর অবস্থা ভাবা যাচ্ছেনা। সারা দেশে অচলাবস্থা বিরাজ করায় কাজে বের হতে পারছেনা দিনমজুরেরা। কাজের অভাবে ঘরে বসে না খেয়ে থাকতে হচ্ছে পুরো পরিবার নিয়ে৷ দেশের এমন বৈশ্বিক এই বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বর্তমান দেশ ব্যাপি করোনা ভাইরাসের ভয়াল আক্রমণে কর্মজীবী মানুষ হঠাৎ কর্মহীন হয়ে পড়েছে।

তিনি আরো বলেন কুষ্টিয়ার ছিন্নমূল মানুষও পড়েছে বিপাকে, ক্ষুধার জ্বালা সইতে পারছে না, এমন দৃশ্য দেখে তাদের মুখে খাবার তুলে দিতে এই উদ্যোগ নিয়েছি। এছাড়াও জেলা পুলিশের উদ্যোগে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net