August 25, 2026, 8:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

বিয়ের ২ মাসেই সন্তান প্রসব ! উঠে এলো প্রকৃত ঘটনা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বিয়ের দুই মাস ১০ দিনের মাথায় পুত্র সন্তান জন্ম দিয়ে সবাইকে চমকে দিয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ভেমরুল্লাহ গ্রামে এক নারী। ইতোমধ্যে তাকে তালাক দিয়েছেন তার স্বামী।
তবে প্রকৃত ঘটনাও উঠে এসেছে। পুলিশ বলছে অবিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।
পারিবারিক ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের পুরাতন মসজিদ পাড়ার মোস্তাকিমের সঙ্গে ২ মাস ১০ দিন আগে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার ওই নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তারা কোনো ভাবেই বুঝতে পারেননি যে ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন।
শনিবার (২ জানুয়ারি) রাতে ুয়াডাঙ্গা সদর হাসপাতালে ওই নারীর একটি পুত্র সন্তানের জন্ম হয়।
ঘটনার আকস্মিকতায় সবাই বিব্রত হলেও প্রকৃত ঘটনা নিজেই জানিয়েছেন ঐ নারী। তিনি জানান কয়রাডাঙ্গা গ্রামের মাঠপাড়ার প্রতিবেশী আশিক (২০) নামের একজনের সাথে তার প্রেমের সর্ম্পক ছিল। কিছুদিন আগে একটি ভিডিও দেখানোর নাম করে আশিক তাকে তার ঘরে যেতে বলে। নারীটি সেখানে গেলে আশিক আমাকে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি।
মেয়েটি যখন তার অন্তসত্তা হয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে পরিবারকে জানালে পরিবার দ্রæত তার বিয়ের ব্যবস্থা করে।
নারীটি তার পুত্র সন্তানের স্বীকৃতি চান।’
রোববার দুপুরে তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছেন।
মোস্তাকিম এ বিষয়ে বলেন, ‘বিয়ের পর আমার স্ত্রী বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যেত। তাই আমার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়নি।’ রোববার দুপুরে ওই নারীকে তালাক দেন স্বামী মোস্তাকিম।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর খোকন বলেন বিষয়টি নিয়ে এখন কি করা যায় সেটা ভাবা হচ্ছে। তিনি জানান মেয়েটির পরিবার কি সিদ্ধান্ত নেবে সেটা দেখতে হবে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net