August 24, 2026, 11:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ভ্যাকসিন বিনামূল্যে দেয়ার পদক্ষেপ নিচ্ছে সরকার: মাহবুবউল আলম হানিফ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ বলেছেন, একটি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। এ মাসেই বাংলাদেশে করোনাভাইরাসের টিকা চলে আসবে। এই টিকা যাতে জনগণ বিনামূল্যে পেতে পারে সে পদক্ষেপ নিচ্ছে সরকার। এই লক্ষ্যে সরকারি তহবিল গঠন করা হয়েছে- বলেন হানিফ।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে দুপুরে কুষ্টিয়া এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুবউল আলম হানিফ। করোনার টিকা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, তার আস্থা না থাকলেও ভ্যাকসিন নিয়ে সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে। শুধু কথা বলার জন্যই তিনি বলেন। ক্লাব থেকে ভ্যাকসিনের প্রাপ্তদের তালিকা করার কথা শুনেছেন ফখরুল। তিনি ক্লাবেই থাকেন, তার কানে জনগণের কথা পৌঁছায় না।
হানিফ বলেন, পাকিস্তান প্রেমীদের জন্য কষ্টদায়ক যে, বাংলাদেশের রিজার্ভ দ্বিগুণ পেরিয়ে গেছে। গত ১০ বছরে শেখ হাসিনার সরকার ৬ বিলিয়ন ডলার থেকে ৪৩ বিলিয়ন ডলারে পৌছে গেছে। যেখানে পাকিস্তানের রিজার্ভ ২০ বিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net