October 14, 2026, 8:41 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

শুল্ক কমানোর প্রভাব চালের বাজারে, দাম বাড়েনি শুক্রবার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চালকল মালিকদের মুনাফালোভের মাত্রা কমাতে চালের আমদানি শুল্ক কমানোর পর আমদানীর চাল বাজারে না এখনও না পেঁছৈালেও চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে অব্যাহতভাবে বাড়তে থাকা চালের দাম শুক্রবার (৮ জানুয়ারি) আর বাড়েনি। বরং সামান্য হলেও কমেছে। ব্যবসায়ীরা বলছেন, শুক্রবার খুচরা ও পাইকারি দুই বাজারেই চিকন ও মাঝারি চালের কেজিতে কমেছে ২ টাকা করে।
কুষ্টিয়ার বড় বাজারের এক চাউল বিক্রেতা মাহবুবর রহমান কবির উদ্দিনের ধারনা একটা প্রভাব পড়েছে বাজারে। গত সপ্তাহের চেয়ে ও মাঝারি চালের কেজিতে ২ টাকা করে কমেছে। প্রতিকেজি সরু চাল ৫৮-৬৪ টাকা দরে বিক্রি করছেন। মাঝারি মানের চাল ৫০-৫৮ টাকা কেজি এবং মোটা চাল বিক্রি করছেন ৪৬-৫০ টাকা কেজি। অর্থাৎ চিকন ও মাঝারি চালের দাম কমলেও মোটা চালের দাম এখনও নাগালের বাইরে রয়েছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবি’র হিসাবে, গত ৭ জানুয়ারি থেকে সরু ও মাঝারি চালের দাম কমেছে ৪ শতাংশেরও বেশি। যদিও দু’দিন আগেও খুচরা বাজারে চিকন ও মাঝারে চালের কেজি প্রায় ৭০ টাকায় পৌঁছায়।
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সরকার ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে।
এদিকে ঢাকাতেও চালের বাজারে স্থিতিশীলতা ফিরছে জানান ব্যবসায়ীরা বাদামতলী ও বাবুবাজার চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জানিয়েছেন ‘চালের বাজার এখন শান্ত। তিনি উল্লেখ করেন, চালের বাজারে যখন সরবরাহ বাড়ে, তখন আপনা আপনিই দাম কমে আসে। চালের আমদানি শুল্ক কমানোর যে সিদ্ধান্ত হয়েছে, তাতে বাজারে অচিরেই চালের সরবরাহ বেড়ে যাবে। আর চালের সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে।
চালের দাম কমতে শুরু করায় ক্রেতাদের মধ্যেও স্বস্তি আসতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net