October 16, 2026, 10:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

চুয়াডাঙ্গায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার দুপুরে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ায় সরকারি জমি থেকে ৩১টি বাঁশের তৈরি দোকান ঘর উচ্ছেদ করে দামুড়হুদা উপজেলা প্রশাসন।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান,কার্পাসডাঙ্গার ভূমিহীন পাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে প্রায় ৩ বিঘা সরকারি জমি জবর দখল করে বাঁশের তৈরি ৫১টি দোকান ঘর নির্মাণ করে কিছু প্রভাবশালী ব্যক্তি। গেল বৃহস্পতিবার বিকেলে ওই সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে তাদের তিন দিনের সময় বেঁধে দেয়া হয়। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে ওই সব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। পরে আজ দুপুরে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আরও ২০ টি দোকান রয়েছে। আগামী ১৭ জানুয়ারির মধ্যে তা সরিয়ে নিতে বলা হয়েছে। ভবিষ্যতে আবার এ ধরণের কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগীতা করে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net