August 24, 2026, 11:39 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ভেড়ামারার যুবলীগ নেতা মানিকের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।

১৩ জানুয়ারি বিকেলে সাদ্দামবাজার সদর উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে মজমপুর ট্রাফিক মোড়ে এসে মিলিত হয়। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এমন এক দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেড়ামারায় মানিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তরা। তারা বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী শুক্রবার ১৫ জানুয়ারি যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধন করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net