June 21, 2026, 5:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

হাসানুল হক ইনু করোনা পজিটিভ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি কোভিড-১৯ পজিটিভ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার ১২ জানুয়ারি সকালে জাতীয় সংসদের কোভিড বুথে কোভিডের টেস্ট করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকগন তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘন্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন। তিনি ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে সতর্কতামুলকভাবে গত শুক্রবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার ১৬ জানুয়ারি তার তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ঐদিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।

তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন। প্র. ডা. আলী হোসেন ও প্র. ডা. খায়ের মর্তুজা তার চিকিৎসা সমন্বয় করছেন। সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি। চিকিৎসকগণ হাসানুল হক ইনুকে সতর্কতামুলক ও প্রতিরোধমুলক চিকিৎসা প্রদান করছেন। হাসানুল হক ইনু বর্তমানে স্বাভাবিক ও স্থিতিশীল আছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net