June 21, 2026, 5:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার, কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় পৌরসভার নির্বাচন চলাকালীন দায়িত্বরত একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণের অভিযোগের বিষয়ে তলব করা হয়েছে কুষ্টিয়ার পুলিশ সুপারকে।
আগামী ২৫ জানুয়ারি তানভীর আরাফাতকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন দেশের উচ্চ আদালত হাইকোর্ট। বুধবার (২০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তাহিরুল ইসলাম আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তাহির“ল ইসলাম বলেন, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে একই জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৫ জানুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে কুষ্টিয়ার পুলিশ সুপারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগের কপিটি ্য প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে পাঠানো হয় যার অনুলিপি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজির দফতরেও পাঠানো হয়।
অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান জানান গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে একটি ভোট কেন্দ্রে এই দুর্ব্যবহার করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত।
আবেদনে ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বলেন ‘কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। এরপর ১৬ জানুয়ারি তার দায়িত্বপালন অবস্থায় সকাল ১০টায় ভেড়ামারা পাইলট মডেল উ”চ বিদ্যালয় কেন্দ্রে অব¯’ানকালে জনৈক ভোটারের অভিযোগের ভিত্তিতে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন। সেখানে কতিপয় ব্যক্তিকে ভোটকেন্দ্রের বুথের ভেতর লম্বা বেঞ্চে পোলিং এজেন্টদের সঙ্গে বসে থাকতে দেখে তাদের পরিচয়পত্র দেখাতে বললে তারা পরিচয়পত্র না দেখিয়ে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরিত এ-ফোর সাইজের কাগজ দেখান।’
‘ম্যজিস্ট্রেটের অভিযোগ তিনি সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে এ বিষয়ে কথা বলার জন্য বুথের বাইরে ডাকেন। কথা বলা শুরু করতেই ওই ভোটকেন্দ্রে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ ৪০-৫০ জন ফোর্সসহ প্রবেশ করেন। তিনি প্রবেশ করেই প্রিসাইডিং অফিসারকে উচ্চস্বরে  তলব করেন। তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন ফোর্স প্রিসাইডিং অফিসারকে তার সাথে কথা বলতে না দিয়েই তাকে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করেন। তখন তিনি নিজের পরিচয় দিয়ে দেন এবং প্রিসাইডিং অফিসারের সাথে একটি বিষয়ে কথা বলছেন বলে জানান এবং কথা শেষ হলে উনাকে নিয়ে যেতে বলেন। এরপরও এএসপি মোস্তাফিজুর রহমান ধমক দিয়ে প্রিসাইডিং অফিসারকে তার সামনে থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ সুপার তানভীর আরাফাত তার দিকে অগ্রসর হন এবং জিজ্ঞেস করেন আপনি কে? কী করেন এখানে?’
ম্যাজিস্টেট অভিয্গো করেন “আমি আমার পরিচয় দিলে তিনি আরও ক্ষিপ্তস্বরে বলেন, ‘আপনি এখানে কী করেন? বেয়াদব, বের হয়ে যান এখান থেকে।’ আমি পুলিশ সুপার ও তার ফোর্সদের আক্রমণাত্মক চরম অসৌজন্যমূলক ও মারমুখী আচরণে হতচকিত ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি। এরপর এসপিসহ তার সঙ্গী ফোর্সরা আমার সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে একাধিকবার বলেন, এসব লোককে পাঠায় কে? বেয়াদব ছেলে। এখানে কাজ কী আপনার? বের হয়ে যান এখান থেকে। তারা কেন্দ্র থেকে চলে যাওয়ার পর আমি বিষয়টি ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি।’
আবেদনে বলা হয়েছে, ‘পুলিশ সুপার ও তার সঙ্গী ফোর্সদের আচরণ স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ৬৯,৭০,৭৪,৮০ ও ৮১ বিধির সরাসরি লঙ্ঘন। তাই প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণের জন্য প্রার্থনা করা হয়েছে।
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনার সত্যতা নিশ্চিত হবার পর তার উচ্চ কতৃপক্ষ তাকে নির্দেশ দিয়েছিলেন অভিযোগ দায়ের করতে এবং তিনি তা করেছেন।
এ বিষয়ে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান তিনি এ বিষয়ে সংবাদিকদের সাথে কথা বলবেন না। এসপি এও বলেন বিষয়টি তার (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের) উর্ধ্বতন কতৃপক্ষের সাথে তিনি বিষয়টি নিষ্পত্তি করে নিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net