March 4, 2026, 7:12 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে সমাজকল্যাণ বিভাগের সভাপতিকে হত্যা, আক্রমণকারীর আত্মহত্যার চেষ্টা নির্মাণের পর অবহেলা/হাজার কোটি টাকার পাবনা রেলওয়ে স্টেশন এখন নিয়ন্ত্রণহীন অন্ধকারের প্রতীক ১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার প্রিজাইডিং অফিসারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে চলাকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসানের সঙ্গে কুষ্টিয়ার এসপি তানভির আরাফাতের দুর্ব্যবহারের সাক্ষী প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান আলী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদালতে ভার্চুয়ালি হাজির হয়ে মো. শাহজাহান আলী জীবনের নিরাপত্তা চান। তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান।
আইনজীবী ইশরাত হাসান আদালতকে বলেন, কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাতকে আদালতে তলবের পর সেই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলীকে পুলিশ থানায় নিয়ে ভয়ভীতি দেখিয়েছে। বিভিন্ন ধরনের কাগজে স্বাক্ষর নিয়েছে এবং তার বাড়িতে দুই জন গোয়েন্দা পুলিশ সব সময় অবস্থান করছে। এই অবস্থায় শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী ও আইনজীবী ইশরাত হাসানের বক্তব্য শুনে হাইকোর্ট তাকে হয়রানি না করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন এবং নিরাপত্তা দিতে নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।
এর আগে গত ২০ জানুয়ারি কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের কারণে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত তলব করেন হাইকোর্ট। আগামী ২৫ জানুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এই আদেশ দেন।
গত ১৯ জানুয়ারি কুষ্টিয়া ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতের দুর্ব্যবহারের অভিযোগ সুপ্রিম কোর্টে আসে। এরপর স্বপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net