October 14, 2026, 11:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় পিঠা উৎসব উদ্বোধন করলেন ডিসি আসলাম হোসেন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বৃহত্তর ফরিদপুর জেলা সমিতি কুষ্টিয়ার যুগপুর্তি উপলক্ষ্যে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক  আসলাম হোসেন।
জেলা প্রমাসক বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। যখনই পিঠা-পায়েস, পুলি কিংবা নাড়ুর কথা উঠে তখনি যেন শীত ঋতুটি আমাদের চোখে ও মনে ভেসে ওঠে। শহুরে জীবনে এ ধরনের পিঠা উৎসবের আয়োজন প্রতিনিয়ত করা উচিত। তবেই আমরা বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখতে পারবো।
তিনি আরও বলেন, বাঙালির চিরাচরিত ঐতিহ্য বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এই পিঠা উৎসবের আয়োজন। এটি সত্যিই আমাদের পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। হরেক রকমের পিঠার স্বাদ আমরা উপভোগ করছি।বৃহত্তর ফরিদপুর জেলা সমিতি এইপিঠা উৎসব করার জন্য ধন্যবাদ।
এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফত, বৃহত্তর ফরিদপুর জেলা সমিতি কুষ্টিয়ার সভাপতি ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)) লুৎফুন্নাহার, সাধারন সম্পাদক সাংবাদিক আ,ফ,ম নুরুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওবায়দুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মৃণাল কান্তি দে,কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হোসেন চৌধুরী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফসহ বৃহত্তর ফরিদপুর জেলা সমিতি কুষ্টিয়ার সদস্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই আয়োজনে উপস্থিত বৃহত্তর ফরিদপুর জেলা সমিতির সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, এই ধরনের আয়োজন খুব প্রয়োজন। বিশেষ করে এই শহরে হয়তো বাড়িতে বাড়িতে পিঠা তৈরি হয়, কিংবা রাস্তার মোড়ে ভাঁপা পিঠা তৈরি করা হয়। কিন্তু শহরে একযোগে ঐতিহ্য তুলে ধরার কাজটি হয়নি। এই আয়োজন যেন নিয়মিত হয় এমন প্রত্যাশাও ব্যক্ত করেন আয়োজনে আগত অতিথিরা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
উল্লেখ্য যে, ২০০৯সালের ২৬জানুয়ারীতে কুষ্টিয়াস্থ বৃহত্তরফরিদপুর জেলার বাসিন্দাদের নিয়ে “বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি,কুষ্টিয়া”র কার্যক্রম শুরু হয়েছিল। প্রতি বছর, বার্ষিক পিকনিক, পিঠা উৎসব,নৌকা ভ্রমন,ইফতার মাহফিলসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসের কর্মসুচী পালিত হয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net