October 24, 2026, 1:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান লালনের মানবতাবাদী দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বানে শেষ হলো তিন দিনের তিরোধান দিবসের আয়োজন অর্থ লেনদেনের কোন প্রশ্নই উঠে না, কুষ্টিয়া যুবদল সভাপতির সংবাদ সম্মেলন কুষ্টিয়াতে আওয়ামী লীগের সাবেক দুই এমপির বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ

কুষ্টিয়ার উজানগ্রামে তাঁতী সমাবেশ

dav

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম আলিম মাদরাসা প্রাঙ্গণে তাঁতী সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁতীদের জন্য কাজ করেছিলেন। তাঁতীদের ভাগ্যোন্নয়নে তাঁতী সমিতি গঠন করেছিলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ তাতীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু বলেন, দেশের মধ্যে আধুনিক শহরে রুপান্তরিত হয়েছে এই কুষ্টিয়া। জেলার উন্নয়ন কর্মকান্ডগুলো যতদিন থাকবে ততদিনে ততদিন এই কুষ্টিয়ার উন্নয়নের রুপকার মাহবুব উল আলম হানিফ এমপি কে মনে রাখবে জেলাবাসী।
জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা তাঁতী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সিনিয়র সহসভাপতি সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিপুল হোসেন, সদর উপজেলা তাঁতী লীগের আহবায়ক আক্কাস আলী, জেলা পরিষদের সদস্য এমএ মজিদ, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক,
উজানগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।
সমাবেশে তাতীলীগ, ছাত্র লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও তাতী সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net