April 19, 2026, 10:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ

জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার দুটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থীরাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ফলাফল ঘোষনা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।  জীবননগর উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন। এতে জীবননগর পৌরসভার ১০টি কেন্দ্রে ১৩ হাজার ৯১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন নৌকার প্রার্থী রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে শাহাজাহান কবীর পেয়েছেন ৭৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী খোকন মিয়া হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩ ভোট।

নির্বাচিত আওয়ামীলীগ মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম জীবননগর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।  এরআগে একটানা তিনবার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি।  গতবার  দল থেকে মনোনয়ন না পাওয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

জীবননগরে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন করা হয়।  এ পৌরসভায় ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮২৭ জন। এরমধ্যে পুরুষ ১০ হাজার ১৩৩ জন এবং মহিলা ১০ হাজার ৬৯৩ জন।  মেয়র পদে তিনজন প্রার্থী ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

এদিকে, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ।  আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী হাসান কাদির গনু।  এ পৌরসভার ১৫ টি কেন্দ্রে তিনি পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম সবেদ আলী মোবাইল প্রতীকে নিয়ে পেয়েছেন ৬১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী মীর মহি উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু এ নিয়ে টানা তিনবার মেয়র নির্বাচিত হলেন।  ১৯৮৫ সালে তিনি আলমডাঙ্গা পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

আলামডাঙ্গা পৌরসভায় ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহন করা হয়।  আলমডাঙ্গা পৌরসভার ১৫ টি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা ২৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে মহিলা ১৩ হাজার ৫৫৮ জন ও পুরুষ ১২ হাজার ৫৮১ জন।  নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net