September 12, 2026, 7:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুমারখালীতে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু 

হুমায়ুন কবির/
কুষ্টিয়ার কুমারখালীতে মাত্র ৫০ টাকা মজুরির জন্য প্রায় ৫৫ ফিট উচুঁ দেবদারু গাছ থেকে মাটিতে পড়ে ইছাহক (৫৫) নামের এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আনুমানিক বিকেল ৪ টা ৪৫ মিনিটের সময় উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মোজা খাঁ’র বাড়িতে এদুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের মৃত গফুর শেখের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
নিহতের স্বজনরা জানানান, ইছাহক উত্তর চাঁদপুর গ্রামের হোচেন মেম্বরের বাড়িতে সারাদিন হাতের কাজ শেষে বিকেলে বাড়িতে ফিরার পথে ওই মোজা খাঁ’র স্ত্রী বাড়ির আঙিনার প্রায় ৫০ থেকে ৫৫ ফিট উচুঁ তিনটি দেবদারু গাছের ডালপালা কেটে পরিস্কার করতে বলে। একটি গাছের ডাল কাটা শেষে দ্বিতীয় গাছের মাঝামাঝি উঠলে সে গাছ থেকে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা ছুটে এসে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে। কিন্তু অবস্থা ক্রমেই বেগতিক হওয়ায় কুষ্টিয়া ২৫০ শস্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে চাপড়া নামক স্থানে মারা যায়।
এবিষয়ে নিহতের ছোট ভাই ইউনুছ আলী বলেন, হোচেন মেম্বরের বাড়িতে সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার মতে মোজা খা’র স্ত্রী বড়বড় তিনটি দেবদারু গাছের ডালপালা কাটতে বলে। ডাল কাটার সময় গাছ থেকে পড়ে আমার ভাই মারা যায়। গাছের মালিক মোজা খাঁ বলেন, ৫০ থেকে ৬০ টাকা দিয়ে এক এক বছর এক এক জনকে দিয়ে দেবদারু গাছের ডাল কাটায়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী)  বিকেলে ইছা হক আমার গাছের ডাল কাটার সময় গাছ থেকে পড়ে মারা যায়। স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন,ইছা হক দিনমজুর হলেও এলাকার সবাই তাকে খুব ভালবাসত। তার আচার- আচারণ খুব ভাল ছিল।এলাকার সবচেয়ে ভাল মানুষটির হঠাৎ মৃত্যুতে মানুষের মাঝে শোকের মাতম বইছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গাছের ডাল কাটতে গিয়ে ইছা হক নামের একজন দিনমজুরের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। তবে লিখিত কোন অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net