August 7, 2026, 7:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন ভোরে ঝিনাইদহ সীমান্তে জটলা দেখে বিএসএফের রাবার বুলেট, বাংলাদেশি আহত চুয়াডাঙ্গা/ প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায়, দ্বিতীয় স্ত্রী বুলডোজার দিয়ে ভাঙলো স্বামীর বাড়ি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু গবেষণার আগে গবেষণার ভিত্তি: বিশ্ববিদ্যালয় কি প্রস্তুত? ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন/ খাদ্যে হতাশার স্বাদ

কুমারখালীতে অটোচালক সেজে মাদক কারবারীকে আটক করলো পুলিশ

হুমায়ুন কবির/
অটোচালক ছদ্মবেশে পুলিশ একশো গ্রাম গাঁজাসহ তুহিন নামের এক মাদক পরিবহনকারীকে আটক করেছে। সিনেমাস্টাইলে এ অভিযান চালান পুলিশের উপ সহকারি পরিদর্শক (এএসআই) মো. কবির।
২১ শে ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার এলাকায় এঘটনা ঘটে। এ এস আই কবির উপজেলার পান্টি পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। আর আকটকৃত মাদক পরিবহণকারী একই ইউনিয়নের ডাঁসা গ্রামের একজন অটোচালক।
এবিষয়ে পান্টি পুলিশ ক্যাম্পের এএসআই কবির বলেন, মানুষ এখন পুলিশ দেখলে টের পেয়ে যায়। তাই অটোচালক সেজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো গ্রাম গাঁজাসহ আসামীকে আটক করতে সক্ষম হয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। এ সংক্রান্ত মামলা চলমান রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net