August 25, 2026, 1:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়া থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে উদ্ধার

হুমায়ুন কবির/
কুষ্টিয়া থেকে অপহৃত স্কুলছাত্র রাজশাহীতে এসে কৌশলে পালিয়ে রক্ষা পেয়েছে। সোমবার গভীর রাতে ওই ছাত্রকে নগরীর বাসটার্মিনাল এলাকা থেকে কৌশলে পালিয়ে পাশের শিরোইল এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। অপহরণের পর ওই স্কুলছাত্রকে মাইক্রোবাসযোগে রাজশাহীতে নিয়ে আসে অপহরণকারীরা।
পরে রাজশাহী বাসটার্মিনাল থেকে কৌশলে পালিয়ে যায় শিশুটি। ওই স্কুলছাত্রের নাম নাসিম । সে কুষ্টিয়ার একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এবং কুষ্টিয়া আড়ুয়াপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
সোমবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া আড়ুয়াপাড়া গ্রাম থেকে তাকে অপহরণ করে মুখোশধারীরা।
অপহরণের শিকার স্কুল ছাত্র নাসিম জানায়, বিকাল ৪টার দিকে গ্রামের রাস্তা পার হওয়ার সময় একজন মুখোশধারী ব্যক্তি তার মুখে কাপড় চেপে একটি কালো রঙের মাইক্রোতে করে রাজশাহী নিয়ে আসে।
এসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে রাত ৯টার দিকে রাজশাহীর শিরোইল বাসটার্মিনালে মাইক্রোবাসটি থামিয়ে মুখশধারীরা নিচে নামে। পরে গেট খুলে পাশের এলাকা শিরোইল কলোনিতে পালিয়ে যায়।
কলোনির ২ নম্বর গলির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘রাত সোয়া ৯টার দিকে স্কুলছাত্র নাসিম আমাকে বিস্তারিত জানালে আমি বিষয়টি ওয়ার্ড কাউন্সিলর সুমনকে জানায়।’
ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, ‘ছেলেটি উদ্ধারের ঘটনা কুষ্টিয়ায় তার পরিবারের কাছে জানানো হয়েছে। এ ছাড়া ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা রাজশাহী আসবেন বলে জানিয়েছেন। বর্তমানে স্কুলছাত্র নাসিম চন্দ্রিমা থানার হেফাজতে আছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net