August 25, 2026, 1:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় পাখিভ্যান উল্টে এক যাত্রী নিহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/ 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান (ব্যাটারি চালিত ভ্যান) উল্টে শিপন আলী নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ভূমি অফিসের সামনে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত শিপন আলী (৩৫) আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন শিপনের ছোট ভাই রিপন আলী (২০) ও পাখিভ্যান চালক ইকরামুল কবির (২৬) একই গ্রামের কালু মন্ডলের ছেলে। নিহত শিপনের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় আহত পাখিভ্যান চালক ইকরামুল কবির জানান, শিপনের শ্যালকের ছেলের সুন্নতে খাৎনার মাংস কেনার জন্য পাখিভ্যানযোগে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন তারা।  এসময় খাসকররা ভূমি অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটি উল্টে যায়। আহত হন পাখিভ্যান যাত্রী শিপন, রিপন ও ভ্যান চালক ইকরামুল। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান শিপনকে মৃত বলে ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার আগেই মারা যান শিপন। দুর্ঘটনায় আহত রিপন ও ইকরামুলকে সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনার পর নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের থানায় এলে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net