June 18, 2026, 11:19 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

চুয়াডাঙ্গা/রাস্তায় মিলল আড়াই কেজি স্বর্ণের বার

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজি ওজনের ১১টি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার রাতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার বুচিতলা গ্রামের ফুলবাড়ী সড়কের উপর অভিযান চালানো হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় সড়কের উপর থেকে ২ কেজি ৪১৬ গ্রাম (২০৭ ভরি ০২ আনা ০২ রত্তি) ওজনের ১১ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।  তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ দর্শনা থানায় জমা করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net