July 28, 2026, 1:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

দৌলতপুরে আগুনে পুড়ে গেছে কৃষকের গরু ও ৩টি ঘর

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরে আগুন লেগে মরে গেছে কৃষকের একটি গরু। পুড়ে ছাই হয়েছে ৩টি ঘর। ১৮ মার্চ বিকাল ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামে কৃষক শহিদুল ইসলামের বাড়িতে আগুন লাগে। স্থানীয় মহিষকুন্ডি হাইস্কুলের সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ঘটনাস্থল থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রান্নঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কৃষকের পোষা একটি গরু আগুনে পুড়ে মারা যায়। খাদ্য শস্য, নগদ টাকা ও আসবাবপত্র সহ ৩টি ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। এতে সব মিলিয়ে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করছেন কৃষক শহিদুল ইসলাম। এরআগে মঙ্গলবার রাতে বাগোয়ান হিসনাপাড়া গ্রামে মশার কয়েল থেকে আগুন লেগে কৃষক ফুলচাঁদ মন্ডলের বাড়ির ৩টি ঘর পুড়ে গেছে। একইদিন রাতে আমদহে এক কৃষকের তামাক ঘরে পুড়ে গেছে। দৌলতপুর আয়তনে বড় উপজেলা হলেও এখানে ফায়ার সার্ভিস না থাকার কারনে আগুনে ক্ষতির মাত্রা বেশি হয় বলে দাবি করেন শিক্ষক আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net