September 22, 2026, 12:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দৌলতপুরে আগুনে পুড়লো কৃষকদের ১১টি ঘর

 দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে চার কৃষকের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে পুড়ে চারটি ছাগল মারা যায়। ২২ মার্চ দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরসোনাতলা গ্রামে রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারটি বাড়িতে ছড়িয়ে পড়ে। রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছে। তবে ইউনিয়ন পরিষদ থেকে তাদের সার্বিক খোঁজ-খবর নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, চরসোনাতলা গ্রামের ওহাব মাঝির বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে ওহাব মাঝির বাড়িসহ আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। দৌলতপুরে ফায়ার সার্ভিস না থাকায় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হলেও ওহাব মাঝির তিনটি ঘর, তার ছেলে শিপন ও লিটনের ছয়টি ঘর এবং প্রতিবেশী আব্দুলের দুইটি ঘর পুড়ে গেছে।
আগুনে ওহাব মাঝিসহ ক্ষতিগ্রস্ত সকলের চারটি ছাগল, নগদ ২০ হাজার টাকা, রসুন, মসুর ও বিভিন্ন প্রকার খাদ্যশস্য এবং আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহেও দৌলতপুরে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা এই উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net