October 28, 2026, 5:16 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি কুষ্টিয়া জিলা স্কুলে নয়, ১১ দলের সমাবেশ হবে আবরার ফাহাদ স্টেডিয়ামে, শর্তসহ প্রশাসনের অনুমতি মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: ৯ মাসে চিহ্নিত ১০৯ , বিচার ও সুরক্ষা নিয়ে উদ্বেগ রোজার চার মাস আগেই বাজারে কারসাজি, তাহলে রোজায় কী হবে? খোকসায় অপহরণের সাত ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার জাহাজ কমলেও বাড়ছে পণ্য পরিবহন, পিছিয়ে কার্যকর সক্ষমতা; রেলপথের ব্যবহার, নাব্যতা ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের তাগিদ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বাজেট কে স্বাগত জানিয়ে র‌্যালী ও সমাবেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়ে শুধু আগামীর পথে বাংলাদেশ এ প্রতিপদ্য কে সামনে রেখে ২০২১-২০২২ অর্থ বছরের সম্ভাবনা ও সমৃদ্ধির বাজেট কে স্বাগত জানিয়ে রেলি ও পথ সভা করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ।

 

শুক্রবার (৪ জুন) কুষ্টিয়া বঙ্গবন্ধু চত্বরে বাজেট কে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এর নেতৃত্বে বর্ণাঢ্য রালির আয়োজন করে। এই সময় রালি কুষ্টিয়ার প্রধান সড়ক ও বাজার প্রদক্ষীণ করে বঙ্গবন্ধু চওরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করায় গণতন্ত্রের মানসকন্যা গণমানুষের নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ। উক্ত সমাবেশে বাজেটকে মানুষের কল্যাণমুখী এক বার্তাবহ বলে অভিহিত করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারন সম্পাদক শেখ হাফিজ শেখ চ্যালেঞ্জ, সদর উপজেলা ছাএলীগ এর আহবায়ক আনিচুর রহমান আনিস সহ প্রমূখ।

বক্তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বর্তমান ছাত্রলীগ করোনা মহামারীতে যে সুনাম এনেছে তা সাধারণ জনগণের কাছে প্রশংসনীয় হয়ে থাকবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net