September 10, 2026, 5:54 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ: নারী ও শিশুসহ ৮ জন আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয় পারাপারের সহায়তাকারী দুই দালালকেও।  আটককৃতরা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। 

 

আজ বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকালে জীবননগর সীমান্তের হাসাদহ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৮ জনকে আটক করা হয়।  তারা সবাই বাংলাদেশী নাগরিক। তারা বিভিন্ন কাজে ভারতে গিয়ে আটকে পড়েছিলেন।  আটককৃতরা হলেন- খুলনা জেলার ফুলতলা উপজেলার দামুদা গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে মিঠু শেখ (৩৯), তার স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া উপজেলার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে আব্দুল হালিম (৪০), রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদের স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩) এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের সহায়তাকারী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও পীরগাছা গ্রামের মুনসুর আহমেদের ছেলে সেলিম হোসেন (৩৩)।

 

মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net