March 18, 2026, 8:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

কুষ্টিয়ায় পলাশ হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

পলাশ হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

তৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় পলাশ হত্যা মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার সকালে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমানের আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, কুষ্টিয়া জেলার চৌড়হাস আদর্শপাড়ার আব্দুর রশিদ ছেলে রাকিবুল ইসলাম, এরশাদ নগর মাহাতাব উদ্দিনের ছেলে সুজন, পূর্ব মজমপুর ঝাউতলার নান্নু আহম্মেদ ছেলে শাহরিয়ার নাঈম রাব্বি এবং চৌড়হাস ফুলতলা কলোনীর কোহিনুরের ছেলে পিয়াস।

গত ২০১৬ সালের ১৮ সেক্টেম্বর ভিকটিম পলাশকে আসামীগণ মোবাইল ফোনের মাধ্যমে ডাকলে পলাশ ইজিবাইক করে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের গেইটের সামনে রাস্তার উপর পৌছামাত্র ভিকটিম পলাশকে এলোপাতাড়ী ভাবে হামলা করে পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। পলাশের বন্ধুরা খবর পেয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহত পলাশের বাবা বাদী হয়ে আসামীগণের নামে মামলা দায়ের করেন।
এ মামলায় দীর্ঘ শুনানী শেষে আজ আদালত পেনাল কোডের ৩০২ ধারায় চার আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। রায় ঘোষনার পর আসামীদেরকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net