September 21, 2026, 8:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কুষ্টিয়ার সকল কমিউনিটি সেন্টার, পার্ক, পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে সকল প্রকার গণজমায়েত বন্ধ করার জন্য কুষ্টিয়ার সকল কমিউনিটি সেন্টার, পার্ক, পর্যটন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে৷ বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

তাছাড়া ব্যক্তিগতভাবেও বিবাহ, জন্মদিন, আকিকাসহ অন্যান্য অনুষ্ঠানে বেশি মানুষের জমায়েত না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন ৷ বিদেশ ফেরত যে কোনো ব্যক্তিকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারান্টিন (সঙ্গনিরোধ- বাড়িতে পৃথক একটি কক্ষে স্বেচ্ছায় আটকে থাকা, পরিবার-পরিজনের সাথে মেলামেশা না করা) নিশ্চিত করতে নির্দেশ দেয়া হলো৷ না মানলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

সর্বসাধারণকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধের পাশাপাশি পার্শ্ববর্তী বিদেশ ফেরত কোনো ব্যক্তি কোয়ারান্টিন না করলে, জরুরিভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারও থানায় তথ্য প্রদান করকে বলা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net