May 15, 2026, 7:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ ! একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের ইঙ্গিত: বাড়ছে জামানত, বাদ যাচ্ছে দলীয় প্রতীক নীরব শিশু মৃত্যুর মিছিলে সামিল সবাই? দায় খোঁজার দায়হীন এক সমাজ ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান-বিপণিবিতান রূপপুর/ব্যয়ের প্রশ্নে অন্য দেশের বাস্তবতা ও আমরা

যিশু খ্রিস্টের চরিত্রে মাইকেল জ্যাকসনের মেয়ে

BURBANK, CA - JUNE 08: Paris Jackson attends the Moschino Spring/Summer 19 Menswear and Women's Resort Collection at Los Angeles Equestrian Center on June 8, 2018 in Burbank, California. (Photo by Matt Winkelmeyer/Getty Images for Moschino )

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক

যিশু খ্রিস্টের চরিত্রে আসছেন প্রয়াত পপ আইকন মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন। ‘হ্যাবিট’ নামের একটি সিনেমায় তাকে দেখা যাবে এই চরিত্রে । তার বিপরীতে থাকছেন বেলা থ্রন।

দ্য র‌্যাপ খবরটি নিশ্চিত করেছে।

থ্রিলার ধাঁচের ‘হ্যাবিট’-এ মাদকাসক্ত ডানপিটে এক তরুণীর চরিত্রে দেখা যাবে থ্রনকে। যে কিনা নান হওয়ার ইচ্ছা পোষণ করে। তার সামনেই কয়েকবার যিশুর রূপে হাজির হবেন প্যারিস।

পোস্ট প্রডাকশনের পর্যায়ে থাকা ছবিটি পরিচালনা করবেন জানেল শার্টক্লিফ। করোনাভাইরাসের কারণে ‘হ্যাবিট’-এর দৃশ্যায়ন পিছিয়ে যায় কয়েক সপ্তাহ আগে। এখনো মুক্তির তারিখ ঘোষিত হয়নি।

২২ বছরের প্যারিস জ্যাকসন এবারই প্রথম অভিনয় করছেন না। শোবিজের নানা মাধ্যমে ইতিমধ্যে নিজেকে প্রমান করেছেন তিনি।

এর আগে টিভি সিরিজ ‘স্টার’-এ অভিনয় করেন প্যারিস। দেখা গেছে ‘স্ক্রিম: দ্য টিভি সিরিজ’-এর একটি পর্বে। ২০১৮ সালে শার্লিজ থেরন ও ডেভিড ওয়েলোর সঙ্গে ‘গ্রিঙ্গো’ সিনেমায় অভিনয় করেন। এ ছাড়া গত বছরের সিনেমা ‘দ্য পিনাট বাটার ফ্যালকন’-এ একটি গানে ছিলেন। পারফর্ম করেছেন জারেড লেটোর ব্যান্ডের একটি মিউজিক ভিডিওতে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net