September 20, 2026, 6:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে

করোনা: চীনের বিরুদ্ধে মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন//*/

নভেল করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগে এবার চীনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামল একটি মার্কিন অঙ্গরাজ্য।

বিবিসি জানায়, মিসৌরি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ চীনের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ এনেছে। করোনা নিয়ে সঠিক তথ্য না দিয়ে বিশ্বের সকল দেশের সঙ্গে প্রতারণা করেছে চীন।

মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট বলেন, ‘চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।’

চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ। এ ছাড়া করোনা মোকাবিলায় নিজেদের সফলতা এবং বিশ্বের অন্যান্য দেশকে এ নিয়ে সহযোগিতার কথা বলে আসছে বেইজিং।

তবে বিশ্বজুড়ে এক লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার পরও এই মহামারি এখনো নিয়ন্ত্রণে না আসায় চীনের ওপর ক্ষিপ্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনি পদক্ষেপ। মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net