December 5, 2025, 6:07 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
৮ কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পাবনার সেই নারী গ্রেপ্তার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু ‘কমপ্লিট শাটডাউন’ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করছেন—দোয়া কামনা তারেক রহমানের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা/কুষ্টিয়াতেও শিক্ষকরা অব্যাহত রাখছেন কর্মবিরতি খালেদা জিয়াকে ‘ভিআইপি’ ঘোষণা, নিরাপত্তা নিশ্চিত করবে এসএসএফ প্লট বরাদ্দ দুর্নীতি মামলা/ হাসিনার ৫ বছর, রেহানার ৭ বছর ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড খুলনায় আদালত চত্বরে ২ জনকে গুলি করে হত্যা চুয়াডাঙ্গা সীমান্তে হত্যাকান্ড/ ‘অনিচ্ছাকৃতভাবে ছোড়া’ গুলিতে বাংলাদেশি নিহত, বলছে বিএসএফ ঈশ্বরদীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ/ গ্রেপ্তার ৫, অস্ত্র হাতে গুলি ছোড়া যুবক জামায়াতের কর্মী: পুলিশ কুষ্টিয়ায় দিনদুপুরে একজনকে কুপিয়ে হত্যা

সুনাগরিক সৃষ্টি ও গঠনের দিকে সর্বাগ্রে জোর দেয়ার আহবান জেলা প্রশাসক আসলাম হোসেনের

হুমায়ুন কবির /
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন সুশিক্ষিত নাগরিক ছাড়া একটি উন্নমানের জাতি গঠন সম্ভব নয় তেমনি একটি উন্নতমানের জাতি ছাড়া একটি দেশের কাঙ্খিত উন্নয়ন কখোনই সম্ভব নয়। তাই সর্বাগ্রে জোর দিতে হবে সুনাগরিক সৃষ্টি ও গঠনের দিকে।
তিনি বলেন প্রথমেই নজর দিতে হবে শিশূদের দিকে যারা দেশের ভবিষ্যৎ স্টেকহোল্ডার।
বুধবার (২০ মে) দুপুরে কুষ্টিয়া খোকসা উপজেলা হলরুমে উপজেলার ৬১৫ জন দুস্থ শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও শিশু খাদ্য বিতরণকালে জেলা প্রশাসক আসলাম হোসেন এ কথা বলেন।
তিনি বলেন দেশের ক্রান্তিকালে শিক্ষা নিয়ে বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। তিনি শিক্ষকদের আহবান জানান যাতে শিশুরা লেখাপড়া তেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে।
তিনি শিশূদের পিতামাতাদেরকে এখন বাড়িতেই ব্চ্চাাদের পড়াশোনার পরিবেশ তৈরি দিতে আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ সদর উদ্দিন খান ও নির্বাহী ম্যজিস্ট্রেট সবুজ কুমার বসাক।
বিশেষ অতিথির বক্তৃতায় সদর উদ্দিন খান বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় উপজেলার অসহায়-দুস্থ শিক্ষার্থীদের সহযোগিতা করতে তাদেরকে শিশুখাদ্য ও নগদ অর্থ প্রদান করে যাচ্ছি। আগামীতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
তিনি উপজেলার সকল শিক্ষকদের শিক্ষার উন্নয়নে ব্রতী হবার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার ৬১৫ জন দুস্থ অসহায় শিশুদের মাঝে প্রতিজনের ৫’শত টাকা, ১ কেজি ডাল,১ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই ও দুই প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net