May 2, 2026, 1:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অর্থনৈতিক কর্মকান্ড চালু হতে পারে, জানা যাবে কাল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শিক্ষ প্রতিষ্ঠানসমুহ বিশেষ করে বাচ্চাদের স্কুল বন্ধ রেখে অর্থনৈতিক কর্মকান্ড চালু করে আপাতত ছুটি প্রত্যাহার করা হতে পারে। তবে উচ্চ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে সীমিত পরিসরে অফিসিয়াল কার্যক্রম শুরু হতে পারে।
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে)।
প্রধানমন্ত্রীর কার্যালয় সুত্রে জানা গেছে এক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে অনেকগুলো বিষয়। বিশেষভাবে পর্যালোচনা করা হচ্ছে পৃথিবীর অন্যদেশ সমুহের নজির। পরামর্শ নেয়া হচ্ছে বড় বড় বিশেষজ্ঞদের।
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে টানা ৬৭ দিনের ছুটি চলছে দেশে। আগামী ৩০ মে শেষ হচ্ছে সাধারণ ছুটি। টানা ছুটির কারণে ইতোমধ্যে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্থবিরতা নেমেছে। কষ্টে পড়েছেন নানা শ্রেণি পেশার মানুষ।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে জীবন ও জীবিকার কথা বলেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত রোববার (২৪ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন এই মহামারি সহসা দূর হবে না। যতদিন না কোনো প্রতিষেধক আবিষ্কার হচ্ছে, ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই হয়তো আমাদের বাঁচতে হবে। জীবন-জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকান্ড। দেশে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে। এখনও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি নেই।
ছুটির সঙ্গে সঙ্গে গণপরিবহনও বন্ধ রয়েছে। গত কিছুদিন ধরে বাইরে কর্মকান্ডের ক্ষেত্রে কিছুটা শিথিলতা এসেছে। সীমিত আকারে খুলে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস, শপিংমল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net