July 28, 2026, 3:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার দুই দিনে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সীমান্তে ১৩ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ৮০৩ শিশু মৃত্যূ: সংখ্যার নৈতিক অভিঘাত /মৃত্যুর হিসাব আছে, দায়ের হিসাব কোথায়?

এসএসসিতে ফেল করায় কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিশেষ প্রতিবেদক, দৈনিক কুষ্টিয়া/
কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষায় ফেল করায় সোনিয়া খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোনিয়া খাতুন একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন স্কুলের মেধাবী ছাত্রী হওয়া সত্বেও সে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। এই ক্ষোভে ও অভিমানে আজ (১১ জুন) ভোররাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঘরে তার মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করলেও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া সোনিয়া খাতুনের দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net