March 23, 2026, 8:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

কুষ্টিয়ায় কৃষক হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক কৃষককে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
নিহত কৃষকের নাম আবুল শাহর (৫৫)। তিনি পেশায় কৃষক।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান প্রত্্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে জানান সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহর বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বিয়ে সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে প্রতিবেশী মইজুদ্দিন শাহর সঙ্গে তার কথা কাটকাটি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে মইজুদ্দিন ধারালো হাসুয়া দিয়ে আবুল শাহর পেটে আঘাত করে। এতে আবুল শাহর পেটের নাড়ি-ভুঁড়ি বের হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ জুন) তার মৃত্যু হয়।
ওসি ঘটনার আদোপান্ত জানেন না বলে জানান। তিনি জানান এখনও কোন পক্ষ মামলা করেনি।
এদিকে ঘটনার পর পরই হামলাকারী মইজুদ্দিন শাহ্সহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
হামলাকরী মইজুদ্দিন শাহ একই এলাকার রতন শাহ ছেলে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net