September 11, 2026, 3:53 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

কুষ্টিয়ায় নতুন করে আরো ৩৬ জন কোভিড পজিটিভ, মোট মৃত্যু ৬

এম আর পলল/
কুষ্টিয়ায় আরো ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে, রির্পোট ২৫ জুন। এ নিয়ে জেলায় মোট কোভিড শনাক্ত দাঁড়ালো ৪৯৭। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন।
২৫ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কুষ্টিয়া জেলার ১৯৬ টি নমুনার ফলাফল তৈরি হয়। এর মধ্যে ৩৬ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়।
নতুন আক্রান্তেদের মধ্যে দৌলতপুরে ৩ জন, সদরে ১৭ জন, কুমারখালীতে ৮ জন, ভেড়ামারায় ৮ জন।
সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের মধ্যে থানাপাড়া ১, কোর্টপাড়া ১, জুগিয়া মঙ্গলপাড়া ১, হাউজিং ১, কুমারগাড়া১, কাস্টম মোড় ১, বিআরবি ১, বড় আইলচাড়া ১,ফুলতলা ১, বিইবি জুগিয়া ১,জগতি ১, মঙ্গলবাড়িয়া বাজার ১,আড়ুয়াপাড়া ৩, বিআরবি টাওয়ার ১ জন, খেজুরতলা ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ৮ জনের মধ্যে কয়া ১, ইউএইচসি ১, সুলতানপুর ১, পৌরসভা ১, কুন্ডুপাড়া১, শেরকান্দি ৩ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের মধ্যে ওয়ালটন প্ল­াজা ১, গঙ্গারামপুর১, জয়রামপুর ১ জন। ভেড়ামারায় আক্রান্ত ৮ জনের মধ্যে কুন্ডুপাড়া ২, নওদাপাড়া২, ষোলোদাগ২, ধুবাইল ১, মাধবপুর ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২৫ জন, মহিলা ১১ জন।
এখন পার্যন্ত উপজেলা ভিত্তিক শনাক্তের মধ্যে দৌলতপুর ৬৪, ভেড়ামারা ৭২, মিরপুর ৩৬, সদর ২৩৮,কুমারখালী ৬৬, খোকসা ২১। এর মধ্যে পুরুষ রোগী ৩৭২, নারী ১২৫। এখন সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ১২৭ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ১২৫ জন (দৌলতপুর ২৪, ভেড়ামারা ১৭, মিরপুর১৩, সদর৩৯,কুমারখালী ২১, খোকসা ১১)।
জেলায় বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।
এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন (কুমারখালী -১, দৌলতপুর-১, ভেড়ামারা-১,কুষ্টিয়া সদর ৩ )
মৃতদের মধ্যে পুরুষ ৫, মহিলা ১।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net