September 21, 2026, 12:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ১৩ বছর বয়সে ভারতে, এক বছর পর ফিরল সন্তান কোলে

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মৃতের দাফনে এলো না কেউ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ/
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামের আনিসুর রহমান, ৫০ করোনা উপসর্গ নিয়ে আজ (২ জুলাই) তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি ঢাকায় একটি টেইলার্সে কাজ করতেন। শ্বাসকষ্ট, সর্দি কাশি নিয়ে অসুস্থ্য হয়ে ২৯ জুন ঢাকা থেকে কাঁচেরকোল গ্রামের বাড়ীতে আসেন।
তার মৃত্যুর পর পড়ে থাকে লাশ বাড়িতে। তার আত্মীয় স্বজন কেউ সেখানে যাওয়া থেকে বিরত থাকেন। পরে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক মো: আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সহযোগিতায় ইফার শৈলকুপা উপজেলার ফিল্ড সুপারভাইজার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন শৈলকুপায় গঠিত দাফন কমিটির সদস্যগণ জানাযা শেষে স্থানীয় গোরস্থানে সন্ধ্যায় দাফন কাজ সম্পন্ন করেন।
জানাজার সময় দাফন কমিটির সদস্য ছাড়া স্থানীয় কোন লোকজনকে পাওয়া যায়নি। এমনকি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর কারনে এলাকা মানুষ শূন্য হয়ে যায়। লাশ বহনের জন্য একজন ভ্যান চালক এলেও তাকে লাশ বহন করতে বাধা দেয়া হয়। পরবর্তীতে ইউ এন ওসাইফুল ইসলামের হস্তক্ষেপে মৃত ব্যাক্তির দুই ভাই এগিয়ে আসেন।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত দাফন কাফন কমিটির মাধ্যমে এ পর্যন্ত ১৫টি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net