September 23, 2026, 6:47 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় প্রথম চিকিৎসকের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনিই জেলার প্রথম চিকিৎসক। করোনার বিরুদ্ধে যিনি শুরু থেকেই যুদ্ধে নেমেছিলেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপ্যাল ডাঃ এসএম মুস্তানজিদ লোটাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে হানা যায় ৩ জুলাই রুমীর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাকে ঔ দিনই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
তার সঙ্গে থাকা ডাক্তার রাজিব শাহরিয়ার জানান সেখানে তার অবস্থার বিশেষ কোন উন্নতি হচ্ছিল না। তার ডায়াবেটিস ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হতে থাকে। রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার জানান কুষ্টিয়ার পাশ^বর্তী মেহেরপুর জেলার দারিয়াপুরে রুমীর বাড়ি।তিনি ২০১৩ সালে কুষ্টিয়া মেডিকেল কলেজে যোগদান করেন।
করোনা শুরুর পর থেকেই তিনি করোনা রোগী নিয়ে কাজ করছিলেন।
ডাক্তার তাপস জানান জেলায় কোভিড আক্রান্ত হয়ে প্রথম কোনো চিকিৎসকের মৃত্যু হলো। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনয় ২২ জনের মৃত্যু হলো।
এদিকে জেলায় ১ হাজার ১০৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net