September 22, 2026, 9:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

কুষ্টিয়ার স্বপ্নের স্বপ্নের সবুজ বাংলাদেশের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
১৭ জুলাই শুক্রবার স্বপ্নের সবুজ বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখার স্বপ্নের সবুজীয়ানদের উদ্যোগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতি বিবেচনা করে, কিছু সংখ্যক অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
স্বপ্নের সবুজ বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সকল স্বপ্নের সবুজীয়ানরা কুষ্টিয়া শহরের পৌর গোরস্থানের সামনে, কোর্ট স্টেশনে, মজুমপুর বাসস্ট্যান্ডে, ডিসি কোর্টের সামনে, হরিপুর ব্রিজের নিচে ঘুরে ঘুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের সবুজ বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক, মোঃ তামিম-উর-রহমান, সদস্য সচিব, মোঃ রাকিবুল হাসান (রিকো), সদস্য, মীর নাসের আহমেদ ইমরান, তন্নী খাতুন, সুকুমার বিশ্বাস, শরিফুল ইসলাম, সৌরব প্রতীক, নুরুন নাহার প্রমূখ। খাবার বিতরণ শেষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় স্বপ্নের সবুজ বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান (রিকো) বলেন, করোনা ভাইরাস জনিত সংকট মোকাবেলায় তাঁদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বপ্নের সবুজ বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি সেচ্ছাসেবী সংগঠন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net