September 6, 2026, 11:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

ডিজিটাল অগ্রগতি অর্জনে বাংলাদেশ ২০২১ সালে পরিপূর্ণতা লাভ করবে : সেলিম আলতাফ জর্জ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ বলেছেন ডিজিটাল অগ্রগতি অর্জনে বাংলাদেশ ২০২১ সালে পরিপূর্ণতা লাভ করবে। এই পরিপূর্ণতা
২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়তা করবে এবং যা আগামী ২০৪১ সালের একটি উন্নত বাংলাদেশ এনে দেবে।
ব্যারিস্টার সেলিম আফতাফ সোমবার (২৭ জুলাই) কুষ্টিয়ার কুমারখালীতে অনলাইন স্কুলের উদ্বোধন করেন। তিনি সেখানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় কুমারখালী অনলাইন ফেসবুক নামে একটি পেজেরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। উপজেলা মাধ্যমিক অফিস এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এ সময় আরো উপস্থিতি ছিলেন শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক রানা টেক্সটাইলের স্বত্বাধিকারী মাসুদ রানা সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং আইটি শিক্ষকগণ।
সেলিম আলতাফ বলেন চলমান দূর্যোগেও যাতে শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে তার জন্য অনলাইন শিক্ষার এই উদ্যোগ। অনলাইনে শিক্ষার্থীরা ঘরে বসে পাঠ নেবে। পরীক্ষার সিদ্ধান্ত পড়েও নেয়া যাবে।
তিনি আশা প্রকাশ করেন আগামী সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার কথা সরকার ভাবছে। পরিস্থিতি অনুকুলে থাকলে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করে সকল ক্ষতি পুসিয়ে নেয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net