September 6, 2026, 11:37 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার উৎপাদন বাড়লেও কেজিতে ২০০ টাকা ছাড়াল সুগন্ধি চাল, রপ্তানি-মজুত নিয়ে প্রশ্ন জাতীয়করণের উদ্যোগে সামনে আসছে কুষ্টিয়ার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রোগী সেজে দুদকের অভিযান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘টাকার বিনিময়ে মৃত্যু সনদ’!

পাংশায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, পাংশা, রাজবাড়ী/ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির শোলুয়াবাজারে রবিবার ৯ আগস্ট রাতে অভিযান চালিয়ে আকিদুল ইসলাম (৩০) নামের ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আকিদুল ইসলাম সরিষা ইউপির বহলাডাঙ্গা গ্রামের মজিবর রহমানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এএসআই আইয়ুব আলীসহ সঙ্গীয় পুলিশ রবিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আকিদুল ইসলাম সিআর ১৭৫/২০১৬ নং মামলার ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী। কশবামাজাইল ইউপির শোলুয়া গ্রামে তার শ্বশুরবাড়ী। শ্বশুরবাড়ী এলাকায় পালিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
আকিদুল ইসলামকে সোমবার পাংশা মডেল থানা থেকে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net