March 23, 2026, 10:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

মেহেরপুরে মসজিদের মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মেহেরপুরে মসজিদে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করা হযেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছহির উদ্দীন, ৬৫।
ছহির সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি সাহেবনগর মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখভালের কাজ করতেন। একইসঙ্গে মাদরাসার মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের মাদরাসা ও কবরস্থানের পাশে মুখোশধারী দুইজন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকান্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান প্রতিদিনের মতো সকালেও গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এ সময় মুখে কালো মুখোশপরা দু’জন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে স্থান ত্যাগ করে। বিষয়টি জানার পর গ্রামবাসী দুর্বৃত্তদের খুঁজতে থাকে কিন্তু কোনো হদিস করতে পারেনি।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ওসি জানান বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে হত্যাকাণ্ডের কারণ সর্ম্পকে তিনি তদন্ত সাপেক্ষে বলতে হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net