March 23, 2026, 12:08 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ৩১ তেল পাম্প বন্ধ, মজুদ শেষ—কালোবাজারে বাড়তি দামে বিক্রি কঠিন চাপে পেট্রল পাম্প—বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা, বিভিন্ন জেলায় সরবরাহ সংকট চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায়

রোহিঙ্গা গণহত্যার বিচার আদালত হেগ থেকে স্থানান্তরের আবেদন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
রোহিঙ্গা গণহত্যার বিচার নেদারল্যান্ডস-এর দ্য হেগ শহর থেকে কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি আদালত স্থানান্তরের আবেদন করা হয়েছে। যুক্তি দেখানো হয়েছে নির্যাতিতদের বক্তব্য শোনার বিষয়টি। আনুমানিক ৮ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত হেগের আদালতে এসে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাক্ষ্য প্রদান বেশিরভাগের জন্যই অসম্ভব।
রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠন এ অনুরোধ করেছে। আইসিসি আইনে আদালত স্থানান্তরে কোনো বাধা নেই উল্লেখ করে তারা মামলাটির পুরো বা আংশিক শুনানি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় হতে পারে বলে যুক্তি দেখিয়েছেন। আবেদনে কোনো দেশের নাম উল্লেখ করা না থাকলেও, আইসিসি এই আবেদনের অগ্রগতির যে বিবরণী প্রকাশ করেছে, সেই স্থান বা দেশ ‘সম্ভবত বাংলাদেশ’ বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি বাংলা।
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির সব কার্যক্রম সাধারণত চলে দ্য হেগ শহরে। কিন্তু এই প্রথম এ রকম কোনো উদ্যোগ নেয়া হলো। ইতোমধ্যে দু মায়ানমার সেনা গহত্যার বিষয়টি হেগে যেয়ে স্বীকার করেছে। মিয়ানমারকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যে তদন্ত প্রক্রিয়াধীন, সেখানে এই দুটি ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা।
গত মাসে আদালত স্থানান্তর সংক্রান্ত আবেদন দাখিলের প্রেক্ষিতে আইসিসির তিন নম্বর ‘প্রি ট্রায়াল চেম্বার’ আদালতের রেজিস্ট্রি বিভাগকে আদেশ দিয়েছে, দ্য হেগ থেকে অন্য কোনো দেশ, যেমন বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাই করতে। আগামী ২১শে সেপ্টেম্বরের আগেই এই সম্ভাব্যতা যাচাই করে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net