December 12, 2025, 3:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি মানবাধিকার দিবসে তারেক রহমানের প্রতিশ্রুতি: প্রতিশোধের রাজনীতি নয়, সমাধানের পথে বিএনপি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সৈয়দ ফাতেমী আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা সৌদি আরবে মদ বিক্রি শুরু, ২০২৬ সালের মধ্যে আরও নতুন মদের দোকান খোলার পরিকল্পনা ৮১টি দেশীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন জন নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে কঠোর অবস্থানের বার্তা কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের ১২ ফেব্রুয়ারি সম্ভাব্য ধরে দ্রতগতিতে এগোচ্ছে নির্বাচনের প্রস্তুতি কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কৃষক নিহত, আহত আরও দুইজন

স্থানীয় সরকার সংস্কারে হচ্ছে কমিশন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আবারো সংস্কার করা হবে স্থানীয় সরকার ব্যবস্থা। এ জন্য সম্প্রতি কমিশন গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কমিশন গঠন প্রক্রিয়া এবং অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকারের পাঁচ ধরনের আইন আছে। জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা নিয়ে আইন রয়েছে। আইনগুলো বেশ আগে করা, এগুলো ২০০৯ সালে করা হয়েছিল। এই আইনগুলো যুগোপযোগী করার বিষয়ে মতামত দিতে কমিশন হবে। কমিশন দেখবে আইনগুলোর মধ্যে কোনো অসামঞ্জস্য আছে কিনা।
স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে অধিক কল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপান্তর, সুশাসন প্রতিষ্ঠায় নিবিড় ভূমিকা পালনে সক্ষম, নিজেদের আয় বৃদ্ধির মাধ্যমে নিজস্ব ব্যয় নির্বাহ করার সুযোগ সৃষ্টি, স্ব-স্ব এলাকার উন্নয়নে কার্যকর অবদান রাখা এবং আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে চায় সরকার। এ জন্য সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা করে সংশোধনের প্রস্তাব প্রণয়ন ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো সংস্কারের উদ্দেশ্যে ইতিপূর্বে গঠিত বিভিন্ন কমিশন ও কমিটির দাখিল করা প্রতিবেদন পর্যালোচনা করা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে কমিশন গঠন করা হচ্ছে।
দেশের স্থানীয় সরকার ব্যবস্থা পাঁচ স্তরের। এরমধ্যে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী সিটি করপোরেশন, ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৌরসভা, ‘জেলা পরিষদ আইন, ২০০০’ অনুযায়ী জেলা পরিষদ, ‘উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯’ অনুযায়ী উপজেলা পরিষদ এবং ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’ অনুযায়ী ইউনিয়ন পরিষদ পরিচালিত হয়।
স্থানীয় সরকার বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, স্থানীয় সরকারগুলোকে তাদের আইন যুগোপযোগী করে সংশোধন কিংবা সংযোজন-বিয়োজনের বিষয়ে প্রস্তাবনা পাঠাতে বলা হবে। ইতোমধ্যে সিটি করপোরেশনগুলোকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর বিষয়ে প্রস্তাবনা দিতে বলা হয়েছে। অন্যদেরও বলা হবে। এরপর এই প্রস্তাবনাগুলো কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশন এগুলো বিবেচনায় নিয়ে সুপারিশ করবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net