May 1, 2026, 7:11 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ

প্রতিরক্ষা বাঁধের ধ্বস কুষ্টিয়া-হরিপুর শেখ রাসেল সেতুর নিকটবর্তী হচ্ছে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর কাছে চলে আসছে প্রতিরক্ষা বাঁধের ধস। এখন ধস চলে এসেছে সেতুর মাত্র ৮০ থেকে ৯০ মিটারের মধ্যে। নতুন করে বাঁধে ফাটল এবং ব্লক ধসে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ দুপুরে ধসে যাওয়া বাঁধে দাড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হয়। তারা বলেন, আমাদের এতো স্বপ্নের সেতুর ক্ষতি হয়ে যেতে পারে। এখনি ব্যবস্থা না নিলে হরিপুরের নদীপাড়ও ধসে যেতে পারে। পানি কমে যাওয়ার জন্য অপেক্ষা না করে দ্রুত জিও ব্যাগ ফেলে ধস নিয়ন্ত্রণ করার দাবি জানান তারা।
প্রায় দুই সপ্তাহ আগে সেতুর ১০০মিটার ভাটিতে হরিপুর প্রান্তে প্রতিরক্ষা বাঁধের ফাটল দেখা দেয়। এরপর গত শুক্রবার থেকে সিমেন্টের ব্লক খুলে নদীতে চলে যেতে থাকে। আজ দুপুরে সরেজমিনে গিয়ে আটটি সারি ধসে যেতে দেখা গেছে। ধসে যাওয়া একেকটি সারিতে ৮০ থেকে ৯০টি ব্লক রয়েছে। নতুন করে সেতুর আরো কাছে অর্থাৎ প্রায় ৮০ মিটারের মধ্যেই বাঁধ থেকে নদীতে নেমে গোছল করার সিঁড়ির কাছে ধস দেখা দিয়েছে। আগের ধসের জায়গায় ফাটল আরো বড় হয়েছে।
কুষ্টিয়া শহর লাগোয়া গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণের জন্য ২০১৭ সালে এই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডি। এলজিইডির কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান ম-ল বলেন, এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আমি সোমবার ওই জায়গাটি পরিদর্শন করেছি। এর সাউন্ডিং (পরিমাপ) করেছি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিরুপণ করে আজ ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠাবো। তারা পরামর্শ দিবেন কীভাবে মেরামত করা যাবে। নতুন ধসের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আবার আজ দেখে আসবেন। দ্রুত কোন উদ্যোগ নেবেন কি-না? এ প্রশ্নের জবাবে জাহিদুর রহমান ম-ল বলেন, আমাদের সে প্রস্তুতি নেই, ফান্ডও নেই। আমাদের কাছে ব্লকও নেই। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা যায় কি-না সে ব্যাপারে ঢাকার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি- বলেন ম-ল। ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর ব্যাপরেও আবেদন জানানো হচ্ছে।
এলজিইডির তত্ত্বাবধানে ২০১৩ সালের ২২ ডিসেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার অ্যাসোসিয়েট এ সেতু নির্মাণের কার্যাদেশ পায়। সেতুটির দৈর্ঘ্য ৬০৪ মিটার, প্রস্থ ৬ দশমিক ১ মিটার। এটি নির্মাণে ব্যয় হচ্ছে ৭৮ কোটি টাকা। ২০১৭ সালে সেতুটি উদ্বোধন করা হয়।

এ নিয়ে একজন সাংবাদিকের ভিডিও প্রতিবেদন:

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net