June 27, 2026, 7:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

এমনভাবে লিখবে যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়–প্রফেসর সালাম

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বিশ^বিদ্যালয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, বিশ^বিদ্যালয়ের সাংবাদিকতা এমনভাবে করতে হবে যেন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয় । ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২০ নির্বাচন শেষে ফলাফল ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপাচার্য নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি নিজে সাংবাদিকতার ছাত্র এবং সাংবাদিকতা পড়াই। সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমি আগামী দিনে সংবাদিকদের সঙ্গে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত এবং একাডেমিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে উপাচার্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, ইবিসাস-এর সাবেক সভাপতি সুজা উদ্দিন ফল ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে যে মানে উন্নীত হয়েছে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা আরও উন্নত হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবির জীবন (নিউ এজ) এবং সাধারণ সম্পাদক পদে ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সসদ্যরা হলেন – সহ-সভাপতি পদে হুমায়ুন কবির শুভ (বাংলাদেশ পোস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক অনি আতিকুর রহমান (মানবকণ্ঠ), দফতর সম্পাদক শাহাব উদ্দিন ওয়াশিম (যায়যায়দিন), অর্থ সম্পাদক ইমানুল সোহান (দেশ রুপান্তর), প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম (বাসস), দুজন কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net