December 16, 2025, 9:39 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আজ মহান বিজয় দিবস/বাংলাদেশের মুক্তিযুদ্ধ: ঐতিহাসিক প্রেক্ষাপট, সংগ্রাম ও বিজয়ের গৌরবগাথা হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই : সিইসি বিচারকদের সমন্বয়ে ইসির ৩০০ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন পদ্মায় নাব্য সংকটে সাময়িকভাবে বন্ধ দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট শহীদ বুদ্ধিজীবী দিবস/জাতির আলোকবর্তিকাদের স্মরণে হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা কুষ্টিয়ায় কমছে না শীতকালীন সবজির দাম, চড়া মাছের বাজারও র‌্যাব কুষ্টিয়া, সিপিসি-১’র তৎপরতায় উজানগ্রামের দীর্ঘদিনের সহিংস বিরোধের অবসান ইকোর অর্থায়নে কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ ভোট ১২ ফেব্রুয়ারি

স্কুল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মনিটরিং ও প্রতিবেদন দাখিলের নির্দেশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চলমান অবস্থায় শিক্ষার্থীদের অ্যাসাইমেন্ট কার্যক্রম মনিটরিং করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। প্রতিষ্ঠানগুলোতে অ্যাসাইনমেন্ট নিয়ে ফি নেয়া হচ্ছে কি না, বাড়ির কাজ বা পরীক্ষা নেয়া হচ্ছে কি না এবং সার্বিক নির্দেশনা মেনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করছে কি না- সে প্রতিবেদন অধিদফতরে পাঠাতে বলা হয়েছে।
শিক্ষা অধিদফতর থেকে সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক এবং সব জেলা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এসব নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না। কিন্তু পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে সবাইকে। কোনো মার্কিং বা গ্রেডিং দেয়া হবে না। সবাই সমান পাস। এ প্রেক্ষিতে ৩০ দিনের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস তৈরি করা হয়েছে। এ সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে। ৬ সপ্তাহে শিক্ষার্থীদের এসব অ্যাসাইনমেন্ট দেয়া হবে। স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতে অ্যাসাইনমেন্ট পাঠানো হয়েছে। কিন্তু মাঠ পর্যায় থেকে বিস্তর অভিযোগ উঠে এসেছে এসব বিষয়ে।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দেয়া অ্যাসাইনমেন্ট কার্যক্রম মনিটরিং করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাউশি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো নির্দেশনায় কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে অধিদফতরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। প্রতি তিন সপ্তাহ পর পর এ প্রতিবেদন পাঠাতে হবে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে প্রথম দফায় তিন সপ্তাহের এবং ২০ ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় দফায় তিন সপ্তাহের প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।
প্রতিবেদনে কী কী বিষয় মনিটরিং করতে হবে সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। ১ নভেম্বর থেকে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে কি না, অধিদফতরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে তিনটি অ্যাসাইমেন্ট দেয়া হচ্ছে কি না, শিক্ষার্থীরা সাদা কাগজে অ্যাসাইনমেন্ট নিজ হাতে করে তা জমা দিচ্ছে কি না, স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা ও গ্রহণ করা হচ্ছে কি না, শিক্ষার্থীদের মূল্যায়নের সবল বা দুর্বল দিকগুলো লিপিবদ্ধ রাখা হচ্ছে কি না তা প্রতিবেদনে জানাতে হবে।
এছাড়াও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন যথাসময়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ও তা আবার ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হচ্ছে কি না, এ কার্যক্রম ছাড়া শিক্ষার্থীদের কোনো পরীক্ষা বা বাড়ির কাজ নেয়া হচ্ছে কি না, ফি নিয়ে সরকারের নির্দেশ মানা হচ্ছে কিনা তাও জানাতে বলা হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net