June 26, 2026, 4:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

কুষ্টিয়ার ড. রঞ্জিত কুমার বিশ্বাস বিশ্ব বিজ্ঞানীর তালিকায়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও সাইটেক স্ট্র্যাটেজিজ কর্পোরেশন এবং নেদারল্যান্ডসের প্রকাশনা সংস্থা এল্সেভিয়ার-এর তিনজন গবেষক প্রণীত বিশ্বসেরা বিজ্ঞানীদের একটি তালিকা গত ১৬ অক্টোবর ২০২০ তারিখে PLOS Biology জার্নালে প্রকাশিত হয়েছে। এই তালিকায় গবেষণা প্রকাশনার উদ্ধৃতি (Citation) সংখ্যার ভিত্তিতে প্রায় ১ লক্ষ ৬০ হাজার (সেরা ২%) বিজ্ঞানী স্থান লাভ করেছেন। সংশ্লিষ্ট গবেষণায় বিজ্ঞানের ২২টি শাখার ১৭৬টি উপশাখায় এই বিজ্ঞানীদের বিভক্ত করা হয়েছে। ধাতববিদ্যা ও খনিবিদ্যা উপশাখার ২৭,৫৬৮ জন বিজ্ঞানীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রফেসর ড. রঞ্জিত কুমার বিশ্বাস ২৮৪তম স্থান অধিকার করেছেন।
এই কৃতি বিজ্ঞানীর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার সোমসপুর ইউনিয়নের ধুষুণ্ডি গ্রামে। তার বাবার নাম অমূল্য কুমার বিশ্বাস।
প্রফেসর রঞ্জিত কুমার বিশ্বাসের এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান অভিনন্দন জানিয়েছেন। তাঁর এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের এবং তা অন্য গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
প্রফেসর রঞ্জিত কুমার বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্মান ও ফলিত রসায়নে মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন এবং ১৯৮০ সালে ধাতববিদ্যা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বছরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ১৯৯৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। এরপর তিনি ২০১৯ সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিষয়ে সিনিয়র প্রফেসর হিসেবে কর্মরত আছেন। দেশ-বিদেশের পিয়ার-রিভিউড জার্নালে তাঁর শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তিনি ১১টি পিএইচডি ও ৩৪টি মাস্টার্স পর্যায়ের গবেষণা তত্ত্বাবধান এবং ৩টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন।
প্রফেসর বিশ্বাস বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের আজীবন সদস্য। তিনি ২০১০ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পুরস্কার অর্জন করেন।
তিনি ইউনেস্কো ফেলোশিপ নিয়ে জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিতে; কমনওয়েলথ ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়, থার্ড ওয়ার্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS) ফেলোশিপ নিয়ে ইতালির পেরুজা  বিশ্ববিদ্যালয় ও TWAS-CSIR ফেলোশিপ নিয়ে ভারতের জমসেদপুরে জাতীয় ধাতববিদ্যা গবেষণাগারে পোস্ট-ডক্টরাল
গবেষণা সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net