May 26, 2026, 5:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এ কমিটি অনুমোদন ও ঘোষণা দেন বাংলাদেশ আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ^দ্যিালয়ের কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান।
এর আগে কর্মকর্তাদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অফিসারদের কোন সমিতি ছিল না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ত:বিশ^বিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব ও কুষ্টিয়া ইসলামী বিশ^দ্যিালয়ের কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান।
সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর ছোট বোন ডাক্তার আইরিন সুলতানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় এর অফিসার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এম শাহাদাত হোসাইন জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন(বাআবিঅফ)’র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, বাআবিঅফ’র সহ-সভাপতি ও সভাপতি, অফিসার সমিতি, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মফিজুল ইসলাম (মজনু), বাআবিঅফ’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (হিরা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আরিফ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net