September 8, 2026, 3:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

খুলনা বিভাগের ১০ জেলায় করোনার দ্বিতীয় ঢেও, প্রতিরোধ ব্যবস্থা এখনও দুর্বল

বিশেষ প্রতিবেদক, দৈনিক কুষ্টিয়া/
করোনারা দ্বিতীয় ঢেও মোকাবেলায় তেমন শক্ত প্রতিরোধ ব্যবস্থা নেই খুলানা বিভাগের ১০ জেলায়। ইতোমধ্যে করোনার প্রভাব পড়তে মুরু করেছে। প্রতিদিনই এখানে গড়ে সনাক্ত হচ্ছে ৩০ জন। পাশাপাশি আছে মৃত্যুর ঘটনা। প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হবার কারনে মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
১০ জেলার মধ্যে সাতক্ষীরা ও বাগেরহাটে করোনা পরীক্ষা বর্তমানে বন্ধ রয়েছে। পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের দুটি আরটিপিসিআর মেশিনের মধ্যে একটি অচল হয়ে গেছে। ফলে খুলনায় করোনা আক্রান্তদের পরীক্ষা করতে সমস্যার সম্মুখীন হতে হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সোমবার ঝিনাইদহ ও খুলনায় করোনা আক্রান্ত হয়ে একজন করে রোগী মারা গেছেন। রোববার মারা গেছেন দুজন। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্তের তালিকায় যশোর জেলা শীর্ষে রয়েছে। দ্বিতীয় ঢেউ প্রতিরোধে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হয়েছে। মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা করা হচ্ছে।
চলতি বছরের মধ্য মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভাগের ১০ জেলায় এক লাখ ২২ হাজার ৬২৪ জনের পরীক্ষা-নিরীক্ষা হয়। তার মধ্যে ২৪ হাজার ১৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়।
এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৪২৫ জনের মৃত্যু হয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৪১৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় রয়েছে খুলনা জেলায় ১০৮ জন, কুষ্টিয়ায় ৮২ জন, যশোরে ৫০ জন, ঝিনাইদহে ৩৮ জন, চুয়াডাঙ্গায় ৩৭ জন, সাতক্ষীরায় ৩১ জন, বাগেরহাটে ২৬ জন, নড়াইলে ২০ জন, মেহেরপুরে ১৫ জন এবং মাগুরায় ১৩ জন।
স্বাস্থ্য পরিচালকের দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) চিকিৎসক ফেরদৌসী বেগম বলেন, বিভাগের আট জেলায় ২৯ নভেম্বর ১৮ জন এবং ৩০ নভেম্বর ৫৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। সোমবার আক্রান্তদের মধ্যে ৩০ জনই যশোরের অধিবাসী।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থপনের কাজ চলছে। নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেলের দুটি মেশিনের মধ্যে একটি অকেজো থাকায় বিদেশগামীদের রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে দেয়া সম্ভব হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net