September 10, 2026, 7:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম!

ভারতে পাচার হওয়া শিশুসহ ৮ নারী ফিরল বাংলাদেশে

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভারতে পাচার হয়ে যাওয়া আট বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। এদের মধ্যে শিশু রয়েছে ১ জন।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
পাচারের শিকার হওয়া এদের পরিচয় হলো খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজরা খাতুন, যশোরের মনিরামপুর থানার আব্দুর রহমানের মেয়ে সালমা খাতুন, নারায়ণগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে সেলিনা বেগম, যশোরের বেনাপোলের আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন, একই জেলার শেখহাটির শওকত আলী বিশ্বাসের মেয়ে মাজেদা খাতুন, চুয়াডাঙ্গা জেলার রতন মণ্ডলের মেয়ে রুশিয়া মণ্ডল, পটুয়াখালী জেলার হাকিম হাওলাদারের মেয়ে রেখা বেগম ও মাগুরা জেলার তরফ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস (৮)। আটজনের মধ্যে ৭ জনের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আনুষ্ঠানিকতা শেষে এদের জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থাগুলো তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।
যশোর রাইটসের তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জানান, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের মুম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদের ট্রাভেল পারমিটে আজ বিকেলে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net