May 18, 2026, 12:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হামের আড়ালে পুরোনো স্বাস্থ্যঝুঁকি, দ্রত যেতে হবে জনস্বাস্থ্যসংকটের গভীরে এক নতুন চাপ/ সীমিত ক্লাসে ২০২৭’র এসএসসি প্রস্তুতি এশিয়াজুড়ে চাপে সংবাদমাধ্যম, বাংলাদেশের সামনে নতুন পরীক্ষা পদ্মা ব্যারাজ/বাংলাদেশের পানি-রাজনীতির নতুন অধ্যায় জুনের আগে নিয়ন্ত্রণে আসছে না হাম, উদ্বেগে স্বাস্থ্যখাত জ্যৈষ্ঠের প্রথম দিনে/রাজশাহীতে আম অর্থনীতির চাকা ঘুরতে শুরু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর, ইবিতে প্রফেসর মতিনুর রহমান গাংনীতে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে চুরির অপচেষ্টা, ভাঙচুর ও তছনছ খোকসায় খাল খনন প্রকল্পের এক্সকেভেটরে অগ্নিসংযোগ, দুটি মেশিন পুড়ে গেছে মানচিত্র প্রকাশ করে ট্রাম্প বললেন ভেনেজুয়েলা, ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য’ !

জুন মাসে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

শিক্ষামন্ত্রী দিপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে আসলে আগামী জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়া যাবে। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরও সীমিত পরিসরে ক্লাসে ফিরিয়ে এনে পরীক্ষার জন্য প্রস্তুত করা হবে। জুলাই বা আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। ২৯ ডিসেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ খ্রিষ্টাব্দের মার্চ মাস থেকে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। শিখন ফল অর্জন নিশ্চিত করতে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে এনে ক্লাস করানো হবে। এ লক্ষ্যে একটি পরিমার্জিত সিলেবাস তৈরি করছে এনসিটিবি। এ সিলেবাসের ওপরও শিক্ষার্থীদের ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আশা করছি ১৫ জানুয়ারি মধ্যে এসএসসির পরিমার্জিত সিলেবাস ও ৩১ জানুয়ারির মধ্যে এইচএসসির পরিমার্জিত সিলেবাস শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net